🎉 চাইনিজ পাঠশালার ৪ বছর পূর্তি উপলক্ষে Basic Spoken Chinese (অনলাইন) কোর্সে ৫০% ছাড়! ✦ 📅 ক্লাস শুরু ২৬ ডিসেম্বর ২০২৬ · সপ্তাহে ৩ দিন ✦ 🕗 ব্যাচ ১: রাত ৮টা · 🕙 ব্যাচ ২: রাত ১০টা (বাংলাদেশ সময়) ✦ ⚠️ সিট সীমিত! এই বিশেষ মূল্য শুধু বর্তমান ব্যাচের জন্য ✦ 🎯 ২,০০০+ শিক্ষার্থী ইতিমধ্যে শিখছেন, আপনিও শুরু করুন ✦ 📚 বাংলায় চীনা ভাষা শেখার সবগুলো ইবুক নিয়েছেন তো? ✦ 🏗️ কনস্ট্রাকশন সাইট ও দোভাষী টপিকের চীনা ভাষার ইবুকগুলো নিয়েছেন তো? ✦ 🎉 চাইনিজ পাঠশালার ৪ বছর পূর্তি উপলক্ষে Basic Spoken Chinese (অনলাইন) কোর্সে ৫০% ছাড়! ✦ 📅 ক্লাস শুরু ২৬ ডিসেম্বর ২০২৬ · সপ্তাহে ৩ দিন ✦ 🕗 ব্যাচ ১: রাত ৮টা · 🕙 ব্যাচ ২: রাত ১০টা (বাংলাদেশ সময়) ✦ ⚠️ সিট সীমিত! এই বিশেষ মূল্য শুধু বর্তমান ব্যাচের জন্য ✦ 🎯 ২,০০০+ শিক্ষার্থী ইতিমধ্যে শিখছেন, আপনিও শুরু করুন ✦ 📚 বাংলায় চীনা ভাষা শেখার সবগুলো ইবুক নিয়েছেন তো? ✦ 🏗️ কনস্ট্রাকশন সাইট ও দোভাষী টপিকের চীনা ভাষার ইবুকগুলো নিয়েছেন তো? ✦
ভর্তি হন →
মূল লেখায় যান

চাইনিজ পাঠশালা · ঢাকা ও অনলাইন

বাংলায় চাইনিজ ভাষা শিখুন

একদম শূন্য থেকে চাইনিজ ভাষা শেখা শুরু করুন। ঢাকায় অফলাইন ক্লাস, অনলাইন ব্যাচ, ভিডিও কোর্স আর বাংলা ইবুক, প্রতিটা শব্দ পিনইন, বাংলা উচ্চারণ আর অর্থসহ।

  • চীনে পড়াশোনা করা শিক্ষক
  • ঢাকায় অফলাইন ক্লাস
  • বাংলা PDF ইবুক
আব্দুর রাফি, প্রতিষ্ঠাতা: প্রতিষ্ঠাতার কথা পড়ুন
আব্দুর রাফি প্রতিষ্ঠাতা ও শিক্ষক

৪ বছর পূর্তি উপলক্ষে ৫০% ছাড় · সীমিত আসন

Basic Spoken Chinese Course

অনলাইনে, বাংলায়, ঘরে বসে চাইনিজ বলা শিখুন। সপ্তাহে ৩ দিন লাইভ ক্লাস।

  • বাংলায় সহজে শিখুন
  • অনলাইন লাইভ ক্লাস
  • সপ্তাহে ৩ দিন
  • রাতের ২টি ব্যাচ

Chinese বুঝতে পারেন,
কিন্তু বলতে গেলে আটকে যান?

নিয়মিত Speaking Practice করুন Chinese Pathshala-এর সঙ্গে।

Spoken Course কাদের জন্য

অনেকেই Chinese শব্দ জানেন, grammar জানেন, HSK-ও করেছেন। কিন্তু সামনে একজন Chinese মানুষ কথা বললে উত্তরটা Chinese-এ দিতে গিয়ে থেমে যান। Chinese বলা শেখার জন্য শুধু বই পড়া যথেষ্ট নয়, নিয়মিত Speaking Practice দরকার। এই জায়গাটাতেই কাজ করবে আমাদের Spoken Chinese Course।

আমাদের নিজস্ব Spoken Chinese e-Book

এই কোর্সের জন্য আমরা নিজেরাই বইটি তৈরি করেছি। বিভিন্ন দৈনন্দিন বিষয় ও পরিস্থিতি নিয়ে Chinese বলার practice করানো হবে। বইটি HSKK-এর জন্যও সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।

২৬ডিসেম্বর
অনলাইন৪ বছর পূর্তিতে ৫০% ছাড়

ব্যাচ ১ · রাত ৮টা

Basic Spoken Chinese · অনলাইন

  • শুরু ২৬ ডিসেম্বর ২০২৬
  • রাত ৮টা (বাংলাদেশ সময়)
  • সপ্তাহে ৩ দিন
  • আসন সীমিত

ক্লাস শুরু হতে বাকি ২৮ দিন

২৬ডিসেম্বর
অনলাইন৪ বছর পূর্তিতে ৫০% ছাড়

ব্যাচ ২ · রাত ১০টা

Basic Spoken Chinese · অনলাইন

  • শুরু ২৬ ডিসেম্বর ২০২৬
  • রাত ১০টা (বাংলাদেশ সময়)
  • সপ্তাহে ৩ দিন
  • আসন সীমিত

ক্লাস শুরু হতে বাকি ২৮ দিন

ভর্তি নিশ্চিত করার নিয়ম

  • সিট সীমিত হওয়ায় ভর্তি নিশ্চিত করতে সম্পূর্ণ কোর্স ফি অগ্রিম পরিশোধ করতে হবে।
  • পেমেন্ট সম্পন্ন করে ট্রানজেকশনের স্ক্রিনশট আমাদের WhatsApp-এ পাঠিয়ে দিন।

বিশেষ শর্তাবলি

  • এই অফারটি শুধুমাত্র সীমিতসংখ্যক শিক্ষার্থীর জন্য।
  • পরিশোধিত কোর্স ফি অফেরতযোগ্য (Non-refundable)।
  • এই বিশেষ মূল্য শুধুমাত্র বর্তমান ব্যাচের জন্য প্রযোজ্য। পরবর্তী ব্যাচে একই মূল্যে কোর্স করার সুযোগ থাকবে না।

সুযোগ সীমিত! আপনার সুবিধামতো ব্যাচ বেছে নিয়ে আজই WhatsApp-এ ভর্তি নিশ্চিত করুন।

শুরুর পথ

আপনি কেন চাইনিজ ভাষা শিখতে চান?

আপনার লক্ষ্য বেছে নিন। কোন ক্লাস, ইবুক বা ভিডিও কোর্স দিয়ে শুরু করবেন, পাশে লেখা আছে।

ক্লাস

ব্যাচ ও ভর্তি

ঢাকায় মুখোমুখি চাইনিজ ভাষা ক্লাস, অথবা Zoom-এ অনলাইন ব্যাচ। ভর্তি চললে তারিখ, সময় আর আসন এখানে দেখাবে।

Basic Spoken Chinese · অনলাইন ব্যাচে ভর্তি চলছে

৪ বছর পূর্তি উপলক্ষে ৫০% ছাড় · সীমিত আসন। ব্যাচের সময়, ভর্তির নিয়ম আর শর্ত ওপরের অফারে লেখা আছে।

অফারটা দেখুন

ঘরে বসে শিখুন

বাংলা ইবুক আর ভিডিও কোর্স

ক্লাসে আসতে না পারলে নিজের সময়মতো চাইনিজ ভাষা শিখুন। প্রতিটা কার্ডে লেখা আছে সেটা কীসের জন্য।

বাংলা PDF ইবুক ৮টি ইবুক, ফোন, ট্যাবলেট বা ল্যাপটপে পড়া যায়

ভিডিও কোর্স আগে থেকে রেকর্ড করা, নিজের সময়ে দেখবেন

  • ভিডিও কোর্সএকদম শুরু থেকে

    বাংলায় চাইনিজ কোর্স

    ৪৪টি ভিডিও লেসন, HSK 1 ও 2-এর প্রস্তুতিসহ৩,০০০ টাকা ৯৯৯ টাকা
  • ভিডিও কোর্সদোভাষীর কাজ

    চীনা দোভাষী কোর্স

    ৪০টি ভিডিওতে দোভাষীর কাজের চাইনিজ১,৯৯০ টাকা ৯৯৯ টাকা
বান্ডেল ৮টি ইবুক আর ২টি ভিডিও কোর্স একসাথে বাংলায় চাইনিজ শিখুন, HSK 1 ও 2, দোভাষীর চাবিকাঠি, অক্ষর শেখার চাবিকাঠি, 1000 HSK শব্দ, স্পোকেন চাইনিজ, China Survival Kit, ঘরে চাইনিজ রান্না, আর দুটো ভিডিও কোর্স ৩,৫৯০ টাকা ১,৪৯৯ টাকা বান্ডেল দেখুন

ফ্রিকেনার আগে দেখে নিতে চান? চাইনিজ শেখার ফ্রি PDF নিন

শেখানোর ধরন

একটা শব্দ, চারভাবে চেনা

চাইনিজ ভাষা শেখানোর সব জায়গায়, ক্লাস, কোর্স আর ইবুকে, প্রতিটা শব্দের সঙ্গে থাকে চীনা অক্ষর, পিনইন, বাংলা উচ্চারণ আর অর্থ। কার্ডে চাপ দিয়ে দেখুন। শব্দগুলো “বাংলায় চাইনিজ শিখুন” ইবুক থেকে নেওয়া।

আব্দুর রাফি, চাইনিজ পাঠশালার প্রতিষ্ঠাতা: প্রতিষ্ঠাতার কথা পড়ুন

যিনি শেখাবেন

আব্দুর রাফি

চীনে পড়াশোনা করেছেন, প্রায় ৭ বছর দোভাষী হিসেবে কাজ করেছেন, আর ২০২২ থেকে বাংলায় চাইনিজ ভাষা শেখাচ্ছেন। কাজের জায়গায় আর চীনে গিয়ে যে কথাগুলো সবচেয়ে বেশি লাগে, ক্লাসে সেগুলোই আগে আসে।

  1. চীনে পড়াশোনাকুনমিং ইউনিভার্সিটি থেকে হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলর।
  2. চীনা দোভাষীচীন আর বাংলাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পে প্রায় ৭ বছর দোভাষী হিসেবে কাজ।
  3. শিক্ষক প্রশিক্ষণচীনের একটি প্রতিষ্ঠানের অধীনে চীনা ভাষা শেখানোর প্রশিক্ষণ।
  4. চাইনিজ পাঠশালা২০২২ থেকে নিজের প্রতিষ্ঠানে বাংলায় চীনা ভাষা শেখানো। এখন ঢাকায় MHR Education-এ অফলাইন ক্লাস।

প্রতিষ্ঠাতার কথা পড়ুন আমাদের কথা

ভিডিও

পাবনার সরকারি প্রকল্পে চীনা সিনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে কথোপকথন

প্রকল্পের সাইটে চাইনিজে কথা আসলে কেমন হয়, দেখে নিন। ভিডিওটা Chinese Pathshala-র YouTube চ্যানেলের।

YouTube চ্যানেলে আরো ভিডিও

শিক্ষার্থীদের কথা

যারা শিখেছেন, তারা যা বলেছেন

Facebook-এ শিক্ষার্থীদের নিজেদের লেখা রিভিউ। প্রতিটার নিচে মূল লেখার স্ক্রিনশট আছে।

ইবুক ও ভিডিও লেসন

চাইনিজ ভাষা শেখার জন্য চাইনিজ পাঠশালার বইটি বাংলা ভাষায় বেস্ট একটা বই। বইটির সাথে লেসন ভিডিও গুলোও অত্যন্ত উপকারী, এই দুটোর কম্বো চাইনিজ শেখার যাত্রাকে অনেকটাই সহজ করে তোলে। প্রথম দিকে আমি অনেক ধরণের ভিডিও দেখে, এ্যাপ ব্যবহার করে চাইনিজ শেখার চেষ্টা করি আর মনে হতে থাকে চাইনিজ শেখা আমার পক্ষে সম্ভব না এটা এতটাই কঠিন কিন্তু চাইনিজ পাঠশালার বই ও লেসন ভিডিও ব্যাপারটা এতটাই সহজ করে তুলেছে যে এখন আমি আশাবাদী ইনশাআল্লাহ ৩-৬মাস কষ্ট করলে চাইনিজ শিখে ফেলবো। আপাতত আমি লেসন ৮ এ আছি, ৪৪টা লেসন শেষ করে পূর্ণাঙ্গ আরেকটা রিভিউ দিবো ইনশাআল্লাহ।

ক্লাস

চাইনিজ শিখার এক অন্যতম প্ল্যাটফর্ম চাইনিজ পাঠশালা। ভাইয়ার ক্লাস গুলো দারুন হয় এবং পড়ানোর স্টাইলটাও ভালো। দশটা ক্লাস শেষ করে এত কিছু জানতে পারবো চিন্তা করতে পারি নাই। Thank you so much Rafi Bhai for explaining the Chinese language so beautifully.

ক্লাস

চাইনিজ শেখার জন্য রাফি ভাইয়া বেস্ট একজন টিচার। তার পড়ানো অনেক ভালো এবং কার্যকর। ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায় মনোযোগ দিয়ে ক্লাস করলে। আপনারা পড়লেই বুঝতে পারবেন যে ভাইয়ার পড়ানো টা কত জোস।

ক্লাস

বাংলা ভাষায় চায়নিজ ভাষা শেখার অন্যতম প্লাটফর্ম হলো “চায়নিজ পাঠশালা”। এখানে প্রতিটি বিষয় খুব সহজ ভাবে উদাহরণস্বরুপ বুজানো হয়। চায়নিজ স্পিকিং, বাক্য গঠন, চায়নিজ কালচার ইত্যাদি সকল বিষয় নিয়ে ভয় কেটে যাবে। চায়নিজ ভাষা শেখার জন্য রাফি ভাই বেস্ট একজন শিক্ষক। তিনি খুব যত্ন সহকারে ক্লাসগুলো নেন। ধন্যবাদ রাফি ভাই।

কোর্স

রাফি ভাই আমার জীবনে দেখা সব থেকে পরিশ্রমী একজন শিক্ষক। যে স্বার্থহীন ভাবে তার স্টুডেন্টদের জন্য কাজ করে। উনি অত্যন্ত ডাইনামিক একজন চাইনিজ শিক্ষক। তার কোর্স ফি নামমাত্র বললেও ভুল হবে! উনি আরও ৩ গুন ফি ডিজার্ভ করেন। যেভাবেই হোক উনি আপনাকে চাইনিজ শিখিয়েই ছাড়বে ইন-শা-আল্লাহ (যদি আপনার বিন্দুমাত্র ইচ্ছে থাকে)।

ক্লাস

ক্লাস করে নিজেকে চাইনিজ চাইনিজ মনে হচ্ছে, এতো ভালো করে বুঝায় ক্লাসের মধ্যে, যে প্রতিদিন ১০ মিনিট করে রিভিশন দিলেই পড়া শেষ হয়ে যায়… অসাধারণ ক্লাস ভাইয়া, আর ধন্যবাদ আমাদেরকে চাইনিজ ভাষা শিখার সুযোগ করে দেওয়ার জন্য।

কোর্স

আমি পড়ালেখার জন্য চায়নায় যাব কিন্তু চায়নাতে তু তেমন English language চলে না তাই আমাকে must চায়না ভাষা জানতে হবে… Course নিয়ে নিলাম রাফি ভাই থেকে। মানুষ ভাবে যে Chinese language কি যে কঠিন, আমিও ঠিক তেমনই ভাবতাম কিন্তু এখন মনে হয় Chinese language আর Bangla language ভাই ভাই। সত্যি কথা বলতে chinese টা বেশ মজা লাগে এখন।

প্ল্যাটফর্ম

বাংলাভাষী যারা দ্রুত চাইনিজ ভাষা শিখতে চায় তাদের জন্য খুব চমৎকার একটা প্লাটফরম।

চীনে পড়াশোনা

রাফি ভাইয়ের মাধ্যমে চীনে যাওয়া একজন ছাত্র হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, রাফি ভাইয়ের কথায় ও কাজে কোনো অমিল নেই। চীনে যাওয়ার পরেও সবসময় বিপদে পাশে থাকেন এবং বড় ভাইয়ের মতো গাইড করেন। ধন্যবাদ রাফি ভাই।

চীনে পড়াশোনা

চাইনিজ পাঠশালার কাজ সত্যিই প্রশংসনীয়। রাফি ভাইয়া আমাকে বাংলাদেশ থেকে চায়না আসা পর্যন্ত, এমনকি চায়না আসার পরেও যতো ধরনের সাপোর্ট দরকার ছিলো সব দিয়েছেন। শুরু থেকেই রাফি ভাইয়ার কথা এবং কাজ সবকিছুতেই মিল পেয়েছি। এখানে এসে আমার কোনোকিছু নিয়েই কোনো সমস্যার মুখোমুখি হতে হয় নি।

চীনে পড়াশোনা

চাইনীজ পাঠশালার কাজ সত্যি’ই অসাধারণ। ঠিক যেভাবে বলেছেন তার সবটুকু ঠিক ঠাক মিল পাচ্ছি। প্রত্যেকটা স্টেপে দারুন সেবা পেয়েছি। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কলেজ পর্যন্ত ফুল সেবা পেয়েছি। থাকা, খাওয়া দাওয়া নিয়েও কোনো সমস্যা নেই, বাঙালি বাবুর্চি দিয়ে রান্না হয়। শিক্ষকরাও খুব আন্তরিক এবং আমাদের জন্য দোভাষী নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে সত্যি অসাধারণ।

প্রশ্নোত্তর

চাইনিজ ভাষা শেখা নিয়ে যা জানতে চান

শুরুর আগে জেনে নিন

চাইনিজ ভাষা বলতে আসলে কোনটা?

চীনে অনেক আঞ্চলিক ভাষা আছে। কিন্তু অফিস, স্কুল, টিভি আর ব্যবসায় যে ভাষা চলে, সেটা ম্যান্ডারিন। চীনারা একে বলেন 普通话 (pǔtōnghuà), মানে সবার ভাষা। আমরা চাইনিজ ভাষা বললে সাধারণত এটাকেই বুঝি।

লেখার জন্য চীনের মূল ভূখণ্ডে চলে সরলীকৃত অক্ষর, ইংরেজিতে Simplified Chinese। চাইনিজ পাঠশালার ক্লাস, কোর্স আর ইবুকে ম্যান্ডারিন আর সরলীকৃত অক্ষরই শেখানো হয়। তাই চীনা কোম্পানিতে বা চীনে গিয়ে যা দেখবেন, তার সঙ্গে মিলে যাবে।

পিনইন: অক্ষর না চিনেও পড়ার উপায়

চীনা অক্ষর দেখে উচ্চারণ বোঝা যায় না। তাই শুরুতে সবাই শেখেন পিনইন, মানে ইংরেজি বর্ণমালায় লেখা চাইনিজ উচ্চারণ। যেমন 你好 লেখা হয় nǐ hǎo।

তবে পিনইনের সব অক্ষর ইংরেজির মতো পড়া হয় না। x অনেকটা ‘শ’, q অনেকটা ‘ছ’, আর zh অনেকটা ‘চ’। এজন্য আমাদের প্রতিটা শব্দের পাশে বাংলা উচ্চারণও লেখা থাকে। শুরুতে বাংলা উচ্চারণ দেখে পড়ুন, তারপর ধীরে ধীরে শুধু পিনইনে অভ্যস্ত হোন।

চারটা টোন, আর কেন এগুলো এত জরুরি

চাইনিজ ভাষায় একই উচ্চারণ গলার সুর বদলালে মানেও বদলে যায়। এই সুরকে বলে টোন। ম্যান্ডারিনে টোন চারটা, সঙ্গে আছে একটা হালকা টোন।

যেমন mā (妈) মানে মা, má (麻) মানে শণ, mǎ (马) মানে ঘোড়া, আর mà (骂) মানে বকা দেওয়া। পিনইনের মাথার চিহ্ন দেখেই টোন বোঝা যায়। প্রথম দিন থেকে টোনসহ শব্দ শিখলে পরে আর ভুল শোধরাতে হয় না।

অক্ষর মুখস্থ না করে চেনা যায় কীভাবে?

হাজার হাজার চীনা অক্ষরের কথা শুনে অনেকে শুরুতেই ভয় পান। কিন্তু বেশিরভাগ অক্ষর ছোট ছোট অংশ জুড়ে তৈরি।

যেমন 好 (ভালো) অক্ষরে আছে 女 (নারী) আর 子 (সন্তান)। 明 (উজ্জ্বল) অক্ষরে আছে 日 (সূর্য) আর 月 (চাঁদ)। অংশগুলো চিনে ফেললে নতুন অক্ষর মনে রাখা অনেক সহজ হয়। তাই একটা একটা করে মুখস্থ না করে অংশ ধরে চেনার অভ্যাস করুন।

HSK কী, আর কোন লেভেল দিয়ে শুরু করবেন?

HSK হলো চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা পরীক্ষা। চীনে পড়তে যাওয়া, স্কলারশিপ বা চাকরির আবেদনে অনেক সময় HSK সার্টিফিকেট চাওয়া হয়।

একদম নতুন হলে HSK 1 আর HSK 2-এর শব্দ আর বাক্য দিয়ে শুরু করাই ভালো। চাইনিজ পাঠশালার Beginner ব্যাচ আর “HSK 1 ও HSK 2” ইবুক এই দুই লেভেল মাথায় রেখে সাজানো। কথা বলার পরীক্ষা HSKK-এর প্রস্তুতিতে Spoken Chinese ব্যাচ কাজে আসে।

প্রতিদিন কতটুকু পড়বেন?

সপ্তাহে একদিন তিন ঘণ্টা পড়ার চেয়ে প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট পড়া বেশি কাজে দেয়। একটা সহজ নিয়ম: আগের দিনের শব্দ পাঁচ মিনিট ঝালিয়ে নিন, নতুন ৫ থেকে ১০টা শব্দ পিনইন আর টোনসহ শিখুন, তারপর সেগুলো দিয়ে জোরে জোরে দুটো বাক্য বলুন।

সপ্তাহে একদিন নিজেকে ছোট একটা পরীক্ষা দিন। এই কারণেই অফলাইন ক্লাসে প্রতি ৪টা ক্লাস পরপর সাপ্তাহিক পরীক্ষা হয়।

ক্লাস, কোর্স আর ইবুক

চাইনিজ ভাষা কি খুব কঠিন?

শুরুতে অক্ষর আর টোন নতুন লাগে। তবে চাইনিজ ভাষার ব্যাকরণ অনেক জায়গায় সহজ: ক্রিয়ার রূপ বদলায় না, আর বচন বা লিঙ্গের জন্য শব্দ বদলাতে হয় না। পিনইন আর বাংলা উচ্চারণ ধরে ধাপে ধাপে এগোলে শুরু করাটা সহজ হয়।

অনলাইনে কি চাইনিজ ভাষা শেখা যায়?

যায়। Zoom-এ লাইভ অনলাইন ব্যাচ হয়। আর নিজের সময়মতো শেখার জন্য আছে ভিডিও কোর্স আর বাংলা PDF ইবুক।

পেমেন্ট কীভাবে করব?

ইবুক আর ভিডিও কোর্স ওয়েবসাইট থেকেই অর্ডার করা যায়। ক্লাসে ভর্তি বা পেমেন্ট নিয়ে কিছু জানার থাকলে WhatsApp-এ লিখুন।

অফলাইন ক্লাস কোথায় হয়?

ঢাকায়: MHR Education, Level 9, Tropical Maanco Tower, Gulshan Badda Link Road, Dhaka 1212। অনলাইন ব্যাচও হয়।

চাইনিজের কিছুই জানি না। শুরু করা যাবে?

যাবে। Beginner কোর্স শুরু হয় একদম প্রথম থেকে। ইবুক আর কোর্সে প্রতিটা শব্দের পাশে পিনইন, বাংলা উচ্চারণ আর অর্থ থাকে।

পরের ব্যাচ কবে শুরু?

ভর্তি চললে ওপরের “ব্যাচ” অংশে তারিখ আর আসন দেখাবে। তারিখ না থাকলে WhatsApp-এ জিজ্ঞেস করুন।

ইবুকগুলো কি ছাপা বই?

না, সবগুলো PDF ইবুক। ফোন, ট্যাবলেট বা ল্যাপটপে পড়া যায়।

দোভাষী সেবা বা চীনে পড়তে যাওয়া নিয়ে কথা বলতে চাই।

WhatsApp-এ লিখুন, অথবা “সেবা” মেনু থেকে বিস্তারিত দেখুন।

কোথা থেকে শুরু করবেন, বুঝতে পারছেন না?

চাইনিজ ভাষা শিখে কী করতে চান, লিখে পাঠান: চাকরি, ব্যবসা, দোভাষী হওয়া বা চীনে পড়া। কোন ব্যাচ, কোর্স বা ইবুক দিয়ে শুরু করলে সুবিধা হবে, জানিয়ে দেওয়া হবে।

ভর্তি হন →